চিলড্রেন্স ক্রুসেড: নিরস্ত্র ক্ষুদেবাহিনীর জেরুজালেম দখলের অভিযান
ফ্রান্সের ক্লয়েস শহরে স্টিফেন নামের এক রাখাল মানুষের মাঝে উদ্ভট কিছু কথা প্রচার করতে শুরু করে। তার ভাষ্যমতে, ছদ্মবেশে যীশু একদিন তাকে দেখা দেন এবং এক পর্যায়ে একটি পত্র ধরিয়ে দিয়ে যান। কোনো কোনো সূত্রমতে, একজন সাধু তাকে পত্রটি দেন।