রানী ক্লিওপেট্রার মৃত্যু রহস্য
অক্টিভিয়ান রানীকে নিজ হাতে হত্যা করুক বা না করুক, কিন্তু তিনি যে তাকে হত্যার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এটি সুস্পষ্ট। এছাড়াও শুধুমাত্র ক্লিওপেট্রাকে হত্যা করলেই তিনি মিশরকে নিজের আয়ত্তে নিতে পারতেন না। বরঞ্চ সিংহাসনের উত্তরাধিকারী তার বড় ছেলে সিজারিয়নকেও হত্যা করতে হতো। ফলশ্রুতিতে তার নির্দেশে সিজারিয়ানকে হত্যা করা হয়। সিজারিয়ানকে হত্যার পেছনে আরও একটি বড় কারণ উল্লেখ করেন ইতিহাসবিদরা। তিনি ছিলেন প্রকৃতপক্ষে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং ক্লিওপেট্রার গুপ্ত প্রেমের সাক্ষী তাদের একমাত্র সন্তান। অন্যদিকে, অক্টিভিয়ানও ছিলেন সিজারেরই সন্তান।