ইভস্ সাঁ লরঁ : ইউরোপের অন্যতম প্রধান প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার
ফ্যাশন জগতে ইউরোপের আধিপত্যের কারণ আসলে কী? এর উত্তর মোটেও জটিল নয়। এই আধিপত্যের কারণ, বিশ্ব ফ্যাশনে ইউরোপীয় ফ্যাশন ডিজাইনারদের অবদান। আর এ অবদান রাখতে সবচেয়ে সফল ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম ছিলেন- ইভস্ সাঁ লরঁ।