স্টপ জেনোসাইড: সেলুলয়েডের ফিতায় ‘৭১ এর গণহত্যা
পৃথিবীর ইতিহাসের অন্যতম জঘন্য এই গণহত্যা প্রামাণ্যচিত্রে ফুটিয়ে তুলতে এরপর একে একে হাজির করা হলো পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত গণহত্যার নির্মম বাস্তব আলোকচিত্র। টাইপরাইটারে খটাখট শব্দে প্রতিধ্বনিত হলো জাতিসংঘের মানবাধিকারের কপি, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা অসংখ্য ছিন্নভিন্ন লাশ বুঝিয়ে দিল, পূর্ব পাকিস্তানের মানুষের মানবাধিকারের আসল রূপ।