বুদ্ধদেব দাশগুপ্তর ‘কালপুরুষ’: অন্তরতম অনুভূতির গল্প
বুদ্ধদেব দাশগুপ্তের নির্মাণগুলির মধ্যে একটি অপেক্ষাকৃত কম আলোচিত চলচ্চিত্র ‘কালপুরুষ’। পরিচালনার পাশাপাশি এই চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য বুদ্ধদেব দাশগুপ্তের নিজের।
‘কালপুরুষ’ সময়ের দু’টি ভিন্ন ফ্রেমে একই সাথে আবর্তনের গল্প। জীবনের অর্থ অনুসন্ধানের একটি প্রচেষ্টাও এখানে প্রবল। ১ ঘণ্টা ৫৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের পুরোটা জুড়ে একটা মোহাচ্ছন্নতা কাজ করে। অন্তরের গভীরে লুকায়িত বেদনা এবং প্রশ্নগুলো যেন জেগে উঠতে থাকে।