মোরশেদুল ইসলামের চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়েছিল ১৯৮৪ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি ‘আগামী’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে। এরপর পরিচালক স্বল্পদৈর্ঘ্য-পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে আরো ১৩ টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার মধ্যে ১টি স্বল্পদৈর্ঘ্য (শরৎ ৭১) আর ৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের (খেলাঘর, আমার বন্ধু রাশেদ, অনিল বাগচীর একদিন) কাহিনী জুড়ে আছে আমাদের স্বাধিকার আন্দোলন ‘মুক্তিযুদ্ধ’। চলুন আজ জেনে নেওয়া যাক মোরশেদুল ইসলাম নির্মিত ২টি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সম্পর্কে।