ইকুইলিব্রিয়াম: এক সর্বগ্রাসী রাজনীতির চিত্র ও পতনের গল্প
প্রেক্ষাপট ২০৭২ সালে লিব্রিয়া নামক একটি শহরে, যার প্রধান কাউন্সিল ছিল টেট্রাগ্রামাটন, এবং যার প্রধান ছিল গ্রামাটন ক্লেরিক এর ভাইস কাউন্সিলার ডুপোর্ট। এই সময়টি দাবী করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টি, যেখানে গ্রামাটন ক্লেরিক নামক সংগঠনটির সৃষ্টি হয়েছে এই বিশ্বযুদ্ধের পেছনের কারণ বের করে তাদের ধবংস করে দেবার জন্য। তারা বিশ্বাস করে এক মানুষের উপর আরেক মানুষের অমানবিক আচরণের পিছনে দায়ী মানুষের আবেগ, আবেগের দক্ষতার কারণে।