পৃথিবীর নানা অঞ্চলের বনে-জঙ্গলে বসবাস করা প্রাণীদের জীবন বৈচিত্রে ভরপুর। এদের কেউ কেউ শিকার করে খায়, কেউ প্রকৃতিতে খাদ্যের সন্ধান করে বেড়ায়, কেউবা আবার নিজেই অন্যের খাদ্যে পরিণত হয়। তবে শুধুমাত্র খাদ্যের প্রয়োজনীয়তার বাইরেও ভালোভাবে বেঁচে থাকার তাগিদে প্রাণীরা সমাজ গঠন করে, ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা ছিনিয়ে আনে কিংবা ক্ষেত্রবিশেষে নিজেদের সুরক্ষাও নিশ্চিত করে। প্রাণীদের গঠন করা সমাজের অদ্ভুত সব নিয়ম কানুন এবং ঐক্যবদ্ধভাবে অসাধ্যকে সাধন করার নমুনা দেখে অবাকই হতে হয়। ক্ষেত্রবিশেষে দলগতভাবে তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় আমাদের কল্পনার পরিধিকেও অতিক্রম করে।