শিশুদের মনে কী চলছে, সেটি জানবার এক অব্যর্থ কৌশলের নাম প্লে থেরাপি। এই থেরাপিতে একটি শিশুবান্ধব পরিবেশে শিশুদের খেলনা দিয়ে খেলার ব্যবস্থা করা দেয়া হয়। শিশুরা কীভাবে খেলছে, তা পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত থাকেন এক বা একাধিক থেরাপিস্ট। তারা শিশুদের অাচরণ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তাদের সমস্যাগুলো নিরুপণ করেন।