অ্যানালিটিক্যাল স্কিল: বাস্তব জীবনে সমস্যা সমাধানের কৌশল!
আমরা সবাই জীবনে একবার হলেও ভুল সিদ্ধান্ত নিই। তবে বুদ্ধিমান মানুষ নিজের পারিপার্শ্বিক অবস্থা এবং ঘটনাগুলো যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নিতে শিখেন। কোন কিছু বিশ্লেষণ করার দক্ষতা সাধারণত বিদ্যালয়ে শেখানো হয় না। অথচ জীবনে চলার পথে প্রায় প্রতিটা ক্ষেত্রে এটা কাজে লাগে।