ইমরুল কায়েস: মিস্টার ক্রাইসিস ম্যান
গত ২২ জানুয়ারি, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৭ রানে জিতেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচশেষে সংবাদ সম্মেলনের পর ড্রেসিংরুমে ফিরছিলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। হাঁটতে হাঁটতেই বললেন, ‘ভাই কি খবর?’
বললাম, “ক্যাপ্টেন, কালকে (২৩ জানুয়ারি) দল ঘোষণা করবে নিউজিল্যান্ড ট্যুরের।”
তথ্যটা শুনতেই ইমরুল বললেন,’আমাকে রাখবে কি না, জানি না। আপনার এটা মনে আছে তো, শেষ নিউজিল্যান্ড ট্যুরে কিন্তু ওয়ানডেতে সর্বোচ্চ রান আমার। আর নিউজিল্যান্ডে তো আমার সেঞ্চুরিও আছে।’