হ্যালে নাইস: খামখেয়ালী ও মাদকের অতল গহ্বরে হারানো এক কিংবদন্তী নারী রেসার
এ বছর ফর্মুলা ওয়ানের আয়োজকরা মেয়েদের রেসিং কম্পিটিশন চালু করতে যাচ্ছে। শুনে উচ্ছ্বসিত হতে গিয়েই মনে পরে গেল, সেই কিংবদন্তী নারী গ্রাঁ-প্রি জয়ীর কথা, যিনি নিজের যুগ থেকে অনেক এগিয়ে, একপেশে পুরুষদের খেলায় অংশগ্রহণ করে রেসিং ট্র্যাক মাতিয়েছেন। তখনকার সময় পুরো দুনিয়া যাকে এক নামে চিনত।