Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

কান্তজিউ মন্দির: মধ্যযুগের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন

বিখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্তিক এবং ঐতিহাসিক ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই মন্দিরের সৌন্দর্যে অভিভূত হয়ে বলেছিলেন, “সমগ্র বাংলা জুড়ে এত সুন্দর মন্দির আমি আর দ্বিতীয়টি দেখিনি। এই মন্দিরের নান্দনিক সৌন্দর্য, স্থাপত্যশৈলীর প্রাচুর্যতা এবং এর শ্রেষ্ঠত্বটার সাথে অন্য কোন স্থাপত্যের তুলনা হয় না।” ১৮৭১ সালে ভারত উপমহাদেশ ভ্রমণে এসে বিখ্যাত ব্রিটিশ ফটোগ্রাফার জন হেনরি র‍্যাভেনশ কান্তজিউ মন্দিরের কিছু ছবি তুলেন যা বর্তমানে ব্রিটিশ লাইব্ররীতে সংরক্ষিত আছে। এই ছবিগুলোতে মন্দিরের প্রাচীন সৌন্দর্য আরো স্পষ্টভাবে চোখে পড়ে।

article

আহমেদ ইমতিয়াজ বুলবুল: মুক্তিযুদ্ধ থেকে সঙ্গীতজগত জয় করা এক দাপুটে সৈনিক

১৯৫৭ সালের ১লা জানুয়ারি ঢাকার আজিমপুরে জন্ম এই প্রবাদ পুরুষের। আজিমপুরের কলোনিতে পিতা ওয়াফিজ আহমেদ ও মাতা ইফাদ আরা নাজিমুন নেসার সংসারে খুব দুরন্তপনায় কাটছিল বুলবুলের শৈশব। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি খুব আগ্রহ দেখা যায় তার। বাবার সাথে বাড়িতে বসে রেডিও শোনা ছিল নিত্য দিনের দিনলিপি। গান শুনতে শুনতে গান গাওয়ার চেষ্টাও শুরু হলো। গিটার কেনার মাধ্যমে প্রথম বাদ্যযন্ত্র হাতে তুলে নেয়ার সাধ পূরণ হলো। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। ছোটবেলা থেকেই প্রকৃতি খুব ভালোবাসতেন তিনি। প্রকৃতিই যেন তার সবচেয়ে বড় শিক্ষাগুরু। নিজে নিজেই শিখে ফেলেছিলেন গিটার, পিয়ানো, হারমোনিয়াম। মাত্র তেরো বছর বয়সেই তৈরি করে ফেলেছিলেন জীবনের প্রথম গান ‘ও মন ময়না, আয় ফিরে আয় না।’। নিয়াজ মোহাম্মদ চৌধুরীসহ আরো কয়েকজন মিলে নিজেদের একটি দল গঠন করে পাড়া মাতিয়ে রাখতেন তখন।

article

মরুভূমির বুকে গড়ে তোলা অনিন্দ্য সুন্দর নানা স্থাপত্যকর্ম

মরুভূমি; শব্দটি শুনতেই হয়ত জনশূন্যতা, উত্তপ্ত বাতাস, একাকীত্ব, একরাশ ধুলো কিংবা নির্জনতার কথা মনে হয়। কিন্তু, মরুভূমির বুকে স্থাপত্যশিল্পের নিদর্শন হাজার বছরের পুরনো হলেও, ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে আধুনিক স্থাপত্যশিল্প বর্তমানেই ক্রমেই জনপ্রিয় হচ্ছে। সেই অর্থে, মরুভূমি এখন শুধু বিরান ভূমি নয়।

article

জাহাজমারা যুদ্ধ: কাদেরিয়া বাহিনীর পাকিস্তানী জাহাজ দখল

মুক্তিবাহিনীর কাছে খবর এলো একটা জাহাজে ১৭০০০০ মর্টার, শেল ৭০০০০ গ্রেনেড, ১০ লক্ষের বেশি গুলি, ৫০০ এর অধিক বন্দুকসহ নানা রকম অস্র নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটা দখল করতেই হবে।

article

সালা: ফিরে আসুন

আসুন আমরা আশা করি, হয়ত বিমানটি বিধ্বস্ত হয়নি, ধ্বংসাবশেষগুলো সেই বিমানের না। আমরা ধরে নিই,  প্লেনটা ভেঙে পড়ার আগেই তারা দু’জনে প্যারাসুট নিয়ে ঝাপিয়ে পরেছেন, উঠেছেন আশেপাশের কোন এক দ্বীপে। আমরা হতাশ না হই, সালা আর ডেভিড হয়ত কোন এক ভেলায় চড়ে ভাসছেন ইংলিশ চ্যানেলে, কাল ভোরের আলো ফুটতেই তার দেখা পাবে কোন এক উদ্ধারকারী হেলিকপ্টার।
আসুন আমরা অপেক্ষা করি একটি অলৌকিক ঘটনার, যখন আমাদের প্রার্থনা মঞ্জুর হবে, যখন এমিলিয়ানো সালা আবার ফিরে আসবেন। আমরা ততক্ষণ আশায় বুক বেধে অপেক্ষা করি, আপনি ফিরে আসুন সালা, আমাদের জন্য, ফুটবলের জন্য।

article

ফার্মগেট চেকপোস্টে ক্র্যাকপ্লাটুনের তোপ

১৯৭১ সালের জুলাইয়ের শেষ দিকের ঘটনা। মুক্তিযুদ্ধের পারদ তখন উত্তেজনার তুঙ্গে। পাকিস্তানি আর্মিদের বুহ্য ভেদ করে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলার গেরিলা যোদ্ধারা। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ঢাকার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আরবান গেরিলা তথা, ‘ক্র্যাকপ্লাটুন’। এরই মধ্যে তাদের বেশকিছু সফল অপারেশন শেষ হয়েছে। কিন্তু এই ফার্মগেট চেকপয়েন্টটা খুব যন্ত্রণা দেয়। অস্ত্র আনা-নেওয়ায় বারবার বিপত্তি পোহাতে হয়।

article

এক কাপ ‘পারফেক্ট’ কফি বানাতে কোনটি বেশি প্রয়োজন?

আপনি যখন ‘যার যার কফি, তার তার পছন্দ’এমন কিছু ভেবে নিশ্চিন্ত মনে কফি পান করেছিলেন, ঠিক সেসময় আসলেই একটা ‘পারফেক্ট কফি’ কী সেটা খুঁজে বের করেছে এই গবেষকেরা। জানতে চান এই একেবারে ঠিকঠাক কফি তৈরির পেছনে প্রধান ভূমিকা কোনটি পালন করে? না, কফি পাউডার বা চিনি না। গবেষকেরা অনেক খুঁজে বের করেছেন যে পানিই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কাপ ভালো কফি বানানোর পেছনে।

article

রিয়াল মাদ্রিদের মরিনহো কি ব্যর্থ ছিলেন?

পরিসংখ্যানের বিচারে রিয়াল মাদ্রিদে মরিনহো ব্যর্থই ছিলেন। কিন্তু পরিসংখ্যান সবসময় সত্যি কথাটা বলে না। সত্যটা বের করার জন্য কিছুটা বিশ্লেষন করতে হয়।

article

আনোয়ার পাশার ‘রাইফেল, রোটি, আওরাত’: আঁধার কেটে নতুন ভোরের আখ্যান

১৯৭১ সালে বাংলাদেশের চিত্র কেমন ছিলো? কেমন ছিলেন আমাদের সমাজ বিনির্মাণের কারিগর প্রজ্ঞাবান সেসব ব্যক্তিত্ব। অথবা কেমন ছিলেন সাধারণ মানুষ আর সাধারণভাবে চলতে থাকা এক সমাজ। সেসব গল্পের বাস্তব চিত্র, চিত্তে আঘাত করার মত করে না চাইতেই জলধারা বয়ে যাওয়ার মত করে তুলে ধরেছে ‘রাইফেল, রোটি, আওরাত’ উপন্যাসটি।

article

বিস্ময় চিহ্নের বিস্ময়কর ইতিবৃত্ত

প্রতিদিন কতভাবেই না বিস্ময় চিহ্ন ব্যবহার করি আমরা। কিন্তু এই বিস্ময় চিহ্নেরও যে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস ও ক্রমবিকাশ, সে সম্পর্কে অবগত নই অনেকেই। বিস্ময় চিহ্নের উৎপত্তি, জনপ্রিয়তা, ব্যবহার ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে এই লেখা।

article

যেভাবে বিচারের মুখোমুখি হলেন এল চ্যাপো: প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার রক্তাক্ত এক অধ্যায়

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুরোদমেই এর সুযোগ নেয়। তারা গুজম্যানের পুরোনো কিছু বন্ধুকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়। এল চ্যাপোর বিচারে সবচেয়ে নাটকীয় দুইজন সাক্ষী জোগাড় করার পেছনে এই বুদ্ধিই কাজে লাগিয়েছেন গোয়েন্দারা

article

End of Articles

No More Articles to Load