মাশরাফি বিন মুর্তজা-এক আকাশের নাম। যেখানে বেদনার মেঘ জমে, ভালোবাসার রোদ উঠে। এই বেদনার মেঘ, ভালোবাসার রোদ ঠিক আগের মতোই আছে। তবে সেসবের অনুসরণকারীদের তালিকাটা দ্বিখন্ডিত হয়ে গেছে। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার ২২ গজের পারফরম্যান্স বহির্ভূত ঘটনার কারণে তার প্রতি মানুষের নজর ভিন্ন মাত্রা পেয়েছে। রাজনীতিতে নাম লেখানোর কারণে তার তুমুল জনপ্রিয়তায়ও কিছুটা ভাটা পড়েছে।