গত ৩০ বছরে খেলাধূলা এগিয়েছে অনেক। তবে সবচেয়ে আমূল পরিবর্তন এসেছে ডলারের ঝনঝনানিতে। ৭০ কিংবা ৮০ এর দশকেও এত টাকা খরচ করতে হয়নি কোনো ক্লাবকে। কিন্তু প্রসারের ফলে ক্লাবগুলোর আয় যেমন বেড়েছে তেমনি খরচ ও বেড়েছে বেশ কয়েকগুণ।
তবে সবধরনের খেলাধূলা মিলিয়ে অর্থকড়ি খরচের বেলায় এনবিএ এর বাস্কেটবল দল, ফুটবল ক্লাব কিংবা আমেরিকান বেসবল ক্লাবগুলোই এগিয়ে। এইসব ক্লাবগুলোর ব্যয়ের বড় একটা অংশ চলে যায় খেলোয়াড়দের বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে। আজ আমরা দেখবো এই বছরের সবচেয়ে বেশি বেতন দেওয়া দশটি ক্লাব সম্পর্কে।