কে-পপের যারা ভক্ত নন, তারাও সম্ভবত ইন্টারনেটের কল্যাণে কে-পপ তারকাদের মুখের সাথে অন্তত পরিচিত আছেন। নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশ চড়া মেক-আপ, নিখুঁত ত্বক, ঝলমলে চুলসহ সব মিলিয়ে তাদের সাধারণ বিচারে অতটা ‘পুরুষালি’ মনে হয় না? এই ট্রেন্ডের প্রসার এতটাই বেড়েছে যে ‘প্রিটি বয়’ হওয়ার জন্য কোরিয়ান ছেলেরা গণহারে দৌড়াচ্ছে প্লাস্টিক সার্জারি করাতে। কীভাবে এলো এই ট্রেন্ড, কেনই বা জনপ্রিয় আর কীভাবেই বা টিকে আছে- তা নিয়েই আজকের লেখা।