ঈশপের “কাক ও কলসি” গল্পের কথা কে না জানে! সেই যে তৃষ্ণার্ত কাক, যে কিনা কলসির তলানি তে পরে থাকা পানি পান করার জন্য বুদ্ধি করে কলসি তে একটার পর একটা নুড়ি পাথর ফেলেছিল। এবং অনেক চেষ্টার পর কাকটি তার কাজে সফল হয়েছিল। গল্পটি পরে আমরা কিন্তু সেই কাকের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম। গল্পের কাকটি যে বুদ্ধিমান ছিল তাতে কোন সন্দেহ নেই। তবে সেটি কি নিছক কোন গল্প ছিল!? হ্যাঁ হতে পারে, সেটা একটা গল্প। তবে বাস্তবেও কাক কিন্তু যেই সেই সাধারন পাখি নয়। সম্প্রতি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্রিস্টোফার বারড এর নেতৃত্বে ‘কাক’ এর উপর পরিচালিত এক গবেষণায় চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, যা ঈশপের “কাক ও কলসি” গল্পের নায়ক ‘কাক’ এর বুদ্ধিমত্তার যে বর্ণনা আছে তার সাথে শতভাগ মিলে যায়।