আবারও নার্ভ এজেন্ট নোভিচক আতঙ্ক: নিহত হয়েছেন ব্রিটিশ নারী
গত ৩০ জুন নোভিচক নার্ভ এজেন্টের শিকার হওয়া ব্রিটিশ নারী ডন স্টারগেস (৪৪) রবিবার হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার সাথে আক্রান্ত চার্লি রাওলি নামে অপর ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। স্টারগেসের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পুলিশ।