মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনতরো নেতৃত্ব নতুন কিছু নয়। সরকার এবং দলের প্রধান মুখ হওয়ার দরুন তিনি আজ সমস্ত রাজ্যের একেশ্বরী, সেই নিয়ে কোনো দ্বিমত তার সবচেয়ে বড় শত্রুরও নেই। কিন্তু সাম্প্রতিকতম এই দলীয় অধিবেশনে নেত্রী যেভাবে তার নিজের দলকে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে এটাই ফের প্রমাণিত হল যে, একনায়কতন্ত্রে সম্পূর্ণভাবে নির্ভরশীল পশ্চিমবঙ্গে আজ শাসনযন্ত্র এবং সমাজ জীবন সম্পূর্ণভাবে পর্যুদস্ত। সেই সাথে কলকাতার কলেজের ঘটনা এও বুঝিয়ে দেয় যে, এই বিপর্যয় থেকে বেরোনোর পথ আপাতত বন্ধ, তা সে স্বয়ং মুখ্যমন্ত্রীই যতই সাবধান করুন না কেন।