খড়মপুরের কেল্লা বাবার উপকথা
কেল্লা বাবার মূল নাম হযরত গেছু দারাজ (র:)। তার জন্মভূমি ইয়েমেনে। হযরত শাহজালাল (র:) যখন ধর্ম প্রচারের জন্য ইয়েমেন থেকে ভারতবর্ষে গমন করেন তখন তার সাথে হযরত গেছু দারাজ (র:) তথা কেল্লা বাবাও ছিলেন।[1] হযরত শাহজালাল (র:)-এর সাথে তিনিও সিলেট এসেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।