শেষ দুই ম্যাচে ব্যর্থ হবার দরুন মালানের ব্যাটিং গড় নেমে এসেছে পঞ্চাশের নিচে। কোহলি আর বাবরের ১২০- ঘরের স্ট্রাইক রেটের বিপরীতে তিনি আন্তর্জাতিক টি-২০তে ব্যাট করছেন ১৪৬.১৭ স্ট্রাইক রেটে, গতবছরের শেষাশেষি তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন ইংল্যান্ডের পক্ষে দ্রুততম শতক, অস্ট্রেলিয়ার সঙ্গে দলকে জয় পাইয়ে দিয়েছেন সদ্যই। এবং এতসব কাণ্ডকীর্তির পরেও মালানকে মেলাতে হচ্ছে দলে জায়গা পাবার সম্ভাবনা এবং সমীকরণ। আমরা তাই খুঁজতে বসেছি মালানের এই রাহুর দশার কারণ।