আহ, ক্রিকেট! শেষ হইয়াও হয় না শেষ। হাজারবর্ষী বিলেতি গ্রীষ্মের শতবর্ষী ইংলিশ ক্রিকেট মওসুম— সাক্ষী হয় এক অবাক ক্রিকেট বসন্তের! নান্দনিকতার চূড়ান্ত উৎকর্ষ, সৃষ্টিশীল উচ্ছ্বাসের পরমানন্দ, অবিশ্বাস্য অনুভূতির সুতীব্র যোগান, অবাক ক্রিকেটের অসম্ভব উপস্থাপনা— তারপরও, হ্যাঁ, তারপরও কী ভীষণ হাহাকার!