নীড় খুঁজে ফেরা পাখি
মুস্তাফিজকে মূলত মাটিতে নামিয়ে আনে এক বেরসিক ইনজুরি। ২০১৬ সালে ইংল্যান্ডে গিয়েছিলেন টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে। সেখানে কাঁধের ইনজুরিতে পড়েন। মাঠ থেকে দূরে থাকেন পাক্কা আট মাস। বাংলাদেশের ক্রিকেট সার্কিটে গুঞ্জন ছিল, মাত্রাতিরিক্ত ক্রিকেট খেলাটাই মুস্তাফিজের ইনজুরির কারণ।