তিনকন্যা: রবীন্দ্র-গল্পের সত্যজিৎ চিত্ররূপ
১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে তাঁর সৃষ্টি নিয়ে প্রথমবারের মত কাজ করেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের তিনটি ছোটগল্পকে বেছে নিয়ে তিনি নির্মাণ করেন ‘তিন কন্যা’। ‘পোস্টমাস্টার’, ‘মণিহারা’ এবং ‘সমাপ্তি’- গল্পগুলো ভিন্ন স্বাদের হলেও তিন গল্পের তিন নারী চরিত্র এদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেছে।