ফেতুল্লাহ গুলেন: সেনা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিলেন যে ধর্মপ্রচারক
গুলেন পুরো ভিন্ন এক পদ্ধতিতে এবং ভিন্ন পথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি চাইছিলেন, দেশের শিক্ষা, মিডিয়া, ব্যবসা খাতসহ প্রভাবশালী সেক্টরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। এজন্য সরকারি কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে নিজ গ্রুপ থেকে সব লোক ঢোকানোর ফন্দিফিকিরও শুরু করেন।