Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

ঘরে বাইরে আজ: মূলধারার বাংলা চলচ্চিত্রের অভূতপূর্ব সাহসিকতা

যে ছবিটিকে দিচ্ছি পশ্চিমবঙ্গের নব্য মূলধারার চলচ্চিত্রকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কৃতিত্ব, সেটি অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯১৬ সালের উপন্যাস ‘ঘরে বাইরে’ থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত ছবিটি। এ উপন্যাস অবলম্বনে ১৯৮৪ সালে দারুণ একটি ছবি বানিয়ে গেছেন স্বয়ং সত্যজিৎ রায়ও। কিন্তু তারপরও সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত অপর্ণা সেনের এই ‘ঘরে বাইরে আজ’ পুরোপুরি স্বাতন্ত্র্য, স্বনির্ভর।

article

অ্যাডা ভ্যান হেমস্ট্রা থেকে অড্রে হেপবার্ন হয়ে ওঠার গল্প

অড্রে হেপবার্ন বাংলাদেশে এসেছিলেন ইউনিসেফের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখতে। বাংলাদেশ সম্পর্কে বলেছেন, “১৮ বছর বয়সী এই দেশের অর্থনীতি হয়তো এখনো যুদ্ধ, বন্যা আর দুর্ভিক্ষে জর্জরিত। কিন্তু এদেশের আছে দক্ষ জনশক্তি যারা মেধাবী, কর্মঠ আর পরোপকারী। এটাই বাংলাদেশের বড় সম্পদ।”

article

প্রসূতি নারীদের জীবনের গুরুত্বপূর্ণ যে দিকটি চিরকালই উপেক্ষিত!

পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) মূলত একটি দুশ্চিন্তাজনিত মানসিক ব্যাধি। খুব ভয়াবহ কোনো অভিজ্ঞতা, দুর্ঘটনা বা স্ট্রেসের সম্মুখীন হওয়া ব্যক্তিদের অনেকেই এই ব্যাধিতে ভুগে থাকেন যার ফলাফলসমূহ প্রকাশিত হয় ক্রমাগত দুঃস্বপ্ন বা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। পিটিএসডির আগের নাম ছিল শেলশক। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকরা দেশে ফেরার পর তাদের অধিকাংশের মাঝেই একটি সাধারণ অভিজ্ঞতা লক্ষ্য করা যায়। যুদ্ধরত অবস্থায় তারা যেসব অমানবিক, জঘন্য দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন তার কারণে যুদ্ধক্ষেত্র থেকে স্বদেশে প্রত্যাবর্তন করার পরও তারা আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হতে পারছিলেন না। সেই অকল্পনীয় অভিজ্ঞতার প্রায় ১০০ বছর পেরিয়ে যাবার পর আজও পিটিএসডির শিকার প্রধানত পুরুষরাই কারণ যুদ্ধক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের উপস্থিতি যথেষ্টই বেশি। অর্থাৎ প্রসঙ্গ যখন পিটিএসডি তখন অনেকটা অবধারিতভাবেই যুদ্ধ ও পুরুষ আলোচনার সিংহভাগ দখল করে নেয়।

article

হাওয়াইয়ান এক কিংবদন্তির গল্প

মাউই এক বুদ্ধি খাটালো। রাতের আঁধারে পাহাড় হতে নিচে নেমে এসে নৌকায় তার ভাইদের নিকট গেলো। সেখানে একটা গাছের গুঁড়িকে ছেঁচে মানুষের আকৃতিতে বানিয়ে তার ভাইদের নিকট রেখে আসলো। দূর হতে অন্ধকারে দেখলে মনে হবে, মাউই তার ভাইদের সাথে নৌকায় বসে আছে। এরপরে চুপিচুপি আবার চলে এলো পাখিটার কাছে। এদিকে টানা তিনদিন ধরে কাঁচা খাবার খেয়ে পাখির জিহ্বার স্বাদ গ্রন্থি উঠে যেতে শুরু করেছিলো। সে পাহাড় থেকে নিচে তাকিয়ে দেখলো মাউই অধৈর্য হয়ে চলে গেছে তার ভাইদের কাছে। নৌকায় বসে আছে। তখন পাখিটা আবার নতুন করে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর সাথে সাথেই, মাউই এসে ক্যাঁক করে পাখিটার গলা চেপে ধরলো। তারপরে তাকে জেরা শুরু করলো, আলোটা সে কীভাবে জ্বালিয়েছে সেটা জানতে চেয়ে।

article

কন্যার কলমে জাতির পিতা এবং রাজনৈতিক সমাজ

স্বৈরাচারী সামরিক সরকারের শাসনের সেই অন্ধকার সময়ে শেখ হাসিনার লেখা দশটি প্রবন্ধ নিয়ে রচিত হয়েছে স্মৃতিকথামূলক আত্মজৈবনিক গ্রন্থ ‘শেখ মুজিব আমার পিতা’।

article

হেমন্তের পাখি: এক মধ্য-চল্লিশ নারীর আত্মানুসন্ধানের আখ্যান

সুচিত্রা ভট্টাচার্য তার লেখনীর মাধ্যমে অকপটে তুলে ধরতেন নারীর জীবনের আশা-আকাঙ্ক্ষা-কামনা-বাসনার কথা, তাদের জীবনবোধের এপিঠ-ওপিঠ। বাংলা সাহিত্যে নারীকেন্দ্রিক উপন্যাসের হয়তো অভাব নেই, কিন্তু সেসবের অধিকাংশই সৃষ্টি হয়েছে পুরুষ লেখকদের কলমে। তাই সেগুলো নারীমনের উপরিতলকেই কেবল ছুঁয়ে যেতে পেরেছে, পারেনি নারীমনের অতল গহীনে অবগাহন করতে। এই জায়গাটিতে সবচেয়ে বেশি সফল সুচিত্রা ভট্টাচার্য। তার মতো করে শহুরে, মধ্যবিত্ত নারীর মনের সব না-বলা কথা আর কে-ই বা বলতে পেরেছে!

article

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট ক্রিকেটে উত্তরণই বড় চ্যালেঞ্জ’ – রাসেল ডমিঙ্গো

গত বছরের ১৭ আগস্ট বাংলাদেশ দলের দায়িত্ব নেন এই প্রোটিয়া কোচ। তার অধীনে ২০১৯ সালে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে দু’টি টেস্ট ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে। টাইগারদের কোচ হিসেবে নিজের অভিষেকেই আফগানিস্তানের কাছে হারের তিক্ততা হজম করতে হয়েছে ডমিঙ্গোকে।

article

কাজের গতি বাড়িয়ে দেবে আর্নেস্ট হেমিংওয়ের এই মোক্ষম কৌশল

১৯৩৫ সালে এস্কোয়ার ম্যাগাজিনের জন্য দেওয়া নিজের এক সাক্ষাৎকারে ‘দিনে একজন লেখকের ঠিক কতটুকু লেখা উচিৎ’ এই প্রশ্নের উত্তরে হেমিংওয়ে বলেন যে, একজন লেখকের লেখার গতি খুব ভালো থাকলে এবং এরপর কী হবে তা জানা থাকলে সে সময় থেমে যাওয়া উচিৎ। এতে করে কখনোই লেখক তার কাজে স্থবির হয়ে যাবে না।

article

“মুছে যাক আমার নাম, তবু থাকুক বাংলাদেশ”- তাজউদ্দীন আহমেদ

বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নাম তাজউদ্দীন আহমেদ। যিনি তার সততা, মেধা আর কর্মদক্ষতার পরিচয় দিয়ে গেছেন সব সময়।

article

রাইফেল, রোটি, আওরাত: মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস

এই সেনাবাহিনী বুঝে শুধু তিনটে জিনিস। রাইফেল, রোটি আর আওরাত! সারাদিন রাইফেল নিয়ে মানুষ মারো। মানুষ? সে হতে পারে শিশু, যুবক, বৃদ্ধ-বৃদ্ধা। কেবল যুবতী অর্থাৎ আওরাত পেলেই তাকে ধরে নিয়ে চল। আর চালাও গণলুট।

article

একাত্তরের ‘মা’ সাফিয়া বেগম

যে মা, কোনদিন একটা কড়া কথা বলেনি ছেলেকে, ফুলের টোকাও লাগতে দেননি, একমাত্র চোখের মণিকে। সেই মা, হ্যাঁ সেই মা ছেলেকে বলেছিলেন, কষ্ট সহ্য করতে। কারো নাম না বলতে। চোখে অশ্রু, নিজের ছেলেকে নিয়তির হাতে এভাবে তুলে দিয়েছিলেন।

article

আমি বীরাঙ্গনা বলছি: মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের দুঃখগাথা

যুদ্ধ শেষে এই নারীদের যখন ক্যাম্প থেকে উদ্ধার করা হয় তখন তাদেরক ধর্ষিতা, অপমানিতা বিভিন্ন নামে ডাকা হতো। বঙ্গবন্ধু এই ভাগ্যহত নারীদের নিজের মেয়ের স্বীকৃতি দেন এবং তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন। বীরাঙ্গনা শব্দের অর্থ বীর নারী। আসলেই তো তারা বীর ছিলেন। তাদের সম্ভ্রমের বিনিময়েই তো পেয়েছি এই স্বাধীন দেশ।

article

End of Articles

No More Articles to Load