নয় নম্বর জার্সির বৈচিত্র্যময় গল্প
এমনিতে ‘নম্বর নাইন’ বললে চোখের সামনে যেটা ভেসে ওঠে, তারা আসলে সেটাই। ফুটবল মাঠে একটি দলের সবচেয়ে সামনে থাকা খেলোয়াড়টিই নম্বর নাইন। এদের সেন্টার ফরোয়ার্ড বা স্ট্রাইকারও বলা যেতে পারে। প্রথম দিককার ফুটবলের ২-৩-৫ ফরমেশনের সেন্টার ফরোয়ার্ডই নম্বর নাইন। পরে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে, ডিফেন্ডারের সংখ্যা বেড়েছে, মধ্যমাঠের গুরুত্ব বেড়েছে, তবে নম্বর নাইনের গুরুত্ব কমেনি।