মহান: চিরাচরিত গ্যাংস্টার ফিল্মের মোড়কে দুটি চরমপন্থী মতাদর্শের দ্বন্দ্ব
বাবা ছেলের সম্পর্ক, তাদের অন্তর্দ্বন্দ্ব আর অমোঘ প্রতিশোধের চিত্রতে পরিচালক সুব্বারাজ নিজস্ব এক ভিশন দিয়ে নির্মাণ করেছেন ‘মহান’কে। গ্যাংস্টার ড্রামা হলেও, একজন মধ্যবয়সী পুরুষের নিজেকে আবিষ্কারের একটা সূক্ষ্ম জার্নিও হয়ে উঠেছে এই সিনেমা।