ফলস নাইন: অন্য রকম স্ট্রাইকার
আচ্ছা, সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, একজন স্ট্রাইকারের কাজ কী? সহজ উত্তর – গোল করা। কিন্তু ট্যাকটিকাল বিপ্লবের এই যুগে স্ট্রাইকারের কাজ শুধু গোল করা বলাটা বেশ ভয়ংকর ভুলই বলা চলে। বর্তমানে কোচরা বেশ ‘ডিমান্ডিং’, শুধু গোল দিয়ে তাদের কাজ চলে না। আর এই কথাতেই চলে আসে স্ট্রাইকারদের অন্যতম এক পরিবর্ধিত রূপের কথা, যার নাম ‘ফলস নাইন’। জ্বি হ্যা, সেই ফলস নাইন, যেই ভূমিকায় খেলে ডিফেন্ডারদের রীতিমত তূর্কি নাচন নাচিয়ে ছেড়েছিলেন লিওনেল মেসি।