পড়াশোনা, চাকরির চাপ এবং হাজারো দায়িত্বের চাপে পড়ে মাঝে মাঝে আমাদের সবারই ইচ্ছে জাগে, দূর অজানায় হারিয়ে যাওয়ার। সবার ইচ্ছে হয় একদিন সবকিছু পেছনে ফেলে প্রকৃতির নিবিড় মায়ায় ঘুরে ফিরে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার। কিন্তু ঠিক ক’জনের সাহস হয় এই ইচ্ছেকে সত্যতে রূপান্তর করার? আর যদি আপনার সামনে অপেক্ষা করে একটি সম্ভাবনময় ভবিষ্যৎ, তাহলে তো ভুলেও কেউ ওদিকে পা মাড়াবেন না। কিন্তু একজন পেরেছিলেন। তার নাম হলো ক্রিস্টোফার ম্যাক কেন্ডলেস।