ইসরায়েলে আবিষ্কৃত তরুণ যিশুখ্রিস্টের দেড় হাজার বছরের পুরনো পোর্ট্রেট
দেয়াল ছবিগুলো একেবারে যাচ্ছেতাইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর পড়েছে কয়েক শতাব্দীর ধুলোর প্রলেপ। তাছাড়া প্রাচীনত্বের সন্ধানকারীদের জন্য এটি খুঁজে পাওয়াও খুব একটা সহজসাধ্য কাজ ছিল না। কেননা এই চিত্রকর্ম দেখতে হলে ঘাড় উঁচু করে তাকাতে হবে উপরের দিকে।