Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর

অক্টোবর মাস হলো স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার মাস। বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। স্তন ক্যান্সার কে নারীদের নিরব ঘাতক বলা হয়ে থাকে। এটিকে মরণব্যাধি বা ঘাতকব্যাধি বললেও ভুল বলা হবে না। পৃথিবীর সব ঘাতক ব্যাধির মধ্যে স্তন ক্যান্সার বেশি মারাত্মক। ক্যান্সারজনিত মৃত্যুর কারণ হিসেবে সারাবিশ্বে স্তন ক্যান্সারের স্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে ফুসফুসের ক্যান্সার। প্রতি ৮ জন মহিলার মধ্যে একজনের স্তন ক্যান্সার হতে পারে এবং আক্রান্ত প্রতি৩৬ জন নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা একজনের। আমাদের দেশে ক্যান্সারে যত নারীর মৃত্যু হয়, তার অন্যতম কারণ ব্রেস্ট ক্যান্সার। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হয় এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যায়।

পরিসংখ্যান টা খুবই ভয়াবহ। কিন্তু এখনো কেন যেন এই রোগকে অনেকে গোপন রোগ হিসেবে দেখেন। সামাজিক ট্যাবু হয়ে উঠার কারণে আমাদের অনেক নারীই সচেতন নন স্তন ক্যান্সার নিয়ে। এমনকি এই বিষয়ে আলোচনাও করতে আগ্রহী নন অনেকে। আমি নিজে ব্লাড ক্যান্সার এর সাথে লড়াই করবার সুবাদে ক্যান্সার হসপিটালে অনেক স্তন ক্যান্সার এর সাথে লড়াই করা যোদ্ধাদের সাথে পরিচয় হয়। খুব কম নারীকেই দেখেছি যারা এই রোগটার কথা মুখ ফুটে অন্যের কাছে প্রকাশ করতে পেরেছেন। আমাদের দেশের নারীদের সচেতনতার অভাবে অনেকের একেবারে শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ছে স্তন ক্যান্সার। যখন মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন উপায় থাকে না ক্যান্সারের সাথে লড়াই করবার।

নারীদের স্তন ক্যান্সার নিয়ে সচেতন করবার জন্যই প্রতি বছর অক্টোবর মাসকে পুরো বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উদযাপন করা হয়। “জেগে উঠুন, জেনে নিন” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১০ অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। প্রতি বছর অক্টবর মাস নারীদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায় যে, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। নিজের শরীর নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে সচেতন হোন। রোগমাত্রই চিকিৎসার দাবি রাখে, নারীর রোগ, গোপন রোগ এসব বলে কিছু নেই। শরীরটা আপনার, এই জীবনও আপনার। তাই নিজের জন্য যেটা সবচেয়ে সম্ভাব্য ভালো, তা গ্রহণ করতে দ্বিধা করবেন না কখনো।

article

ভারতে বসবাস যে আফ্রিকান আদিবাসী জনগোষ্ঠীর

কয়েক বছর আগে ভারতে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী নিয়ে বিতর্ক ওঠে। বিশেষত যখন কিছু স্থানীয় জনগণ তাদের সাথে খারাপ ব্যবহার করে। এই আদিবাসী জনগোষ্ঠীর মূল নিবাস দক্ষিণ-পূর্ব আফ্রিকায়। কিন্তু খুব কম ভারতীয় জনগণ তাদের সম্পর্কে সঠিক তথ্য জানেন- জনসংখ্যায় তারা কমপক্ষে ২০,০০০। কোন কোন পরিসংখ্যানে এই সংখ্যা প্রায় ৭০,০০০ পর্যন্ত দেখা যায়। জনগোষ্ঠীটির নাম ‘সিদ্দি’। তারা নিজেদেরকে আফ্রিকার ‘বানতু আদিবাসী’ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করে। 

article

ইতালির স্বপ্ন নিয়ে লিবিয়ার নরক থেকে ফিরে আসার দুঃসহ গল্প

“তারা ভেবেছিল আমি মরে গিয়েছি। লিবিয়ার একটি জেলে চার মাসেরও বেশি সময় ধরে আটকা পড়ে ছিলাম। আমার পরিবারের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ পাইনি।…

article

পারস্যের পথে নির্বাসিত সম্রাট হুমায়ুন

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ১৫৪৪ সালের আগস্টের শেষের দিকে দ্বিতীয় মুঘল সম্রাট নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুনের সাথে পারস্যের শাসক শাহ তামাস্পের সাক্ষাৎ হতে যাচ্ছে।

article

জো ডেনলি: ক্রিকেট ক্যারিয়ারের পুনর্জন্ম?

অ্যা্লেস্টার কুকের অবসরগ্রহণের পর দলে ডাক পেলেন কেন্টের ৩১ বছর বয়সী ওপেনার জো ডেনলি। এই ওপেনার নেহায়েত অর্বাচীন কেউ নন, রীতিমতো পোড় খাওয়া সৈনিক।

article

সিনেমার তারকাদের পকেট গরমের আদ্যোপান্ত

টাকার জোরে হয়তো দুনিয়া ঘুরে না, তবে মানুষের জীবনের চাকাটা গতি পায় টাকার বদৌলতেই। আর হলিউডকে বরাবরই বলা হয় টাকা বানানোর মেশিন। প্রতিবছর এই কথাটির সত্যতা প্রমাণ করে যান হলিউড অভিনেতা-অভিনেত্রীরা। ব্যতিক্রম হয়নি এবারেও। প্রত্যেক বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ বছরের ১ জুন থেকে অন্য বছরের ১ জুন পর্যন্ত এক ক্যালেন্ডার ইয়ারে তারকাদের উপার্জন নিয়ে একটি বিশেষ তালিকা প্রকাশ করে থাকে বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

article

এক করুণ বাস্তবতা

কোনো কোনো দেশের জন্য এটি দূর ভবিষ্যতের হুমকি কোনো কোনো দেশের জন্য নিকট ভবিষ্যতের হুমকি আর কোনো কোনো দেশের জন্য এটি ইতোমধ্যেই হুমকি। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ পড়েছে ৩য় প্রকার দেশের মাঝে।

article

সাফল্যের ৫৪ বছরে সবার প্রিয় রুনা লায়লা

১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার পর দেখতে দেখতে ৫৪ বছর পূর্ণ করলেন এই চিরসবুজ গানের পাখিটি, যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী।

article

ফরাসি উপনিবেশ: ভারতের মাটিতে ফ্রান্সের নির্যাস

বৃটিশদের দেখাদেখি ওলন্দাজ নাবিকেরা ধীরে ধীরে ভারতের তীরে এসে ভীড়তে লাগল বাণিজ্যের আশায়, দেখতে দেখতে তারাও বেশ জোরেশোরে ঘাঁটি গেঁড়ে ফেলল এখানে।এই দুই পরাক্রমশালী শক্তি যখন বাণিজ্যের সাথে সাথে ভারতের ভূমিকেও কব্জা করার পরিকল্পনায় বুঁদ, তখন- বৃটিশদের প্রায় ৬ যুগ পর ১৬৬৭ সালে ভারতের জাহাজঘাটায় নতুন দুটি জাহাজ এসে ভীড়ল।

article

End of Articles

No More Articles to Load