ধোনি: শেষ ওভারের হন্তারক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, খুব বেশি আর দেখা যাবে না তাকে। তবে যাবার আগে ষোল বছরের ক্যারিয়ারে যেভাবে রাঙিয়ে দিয়ে গিয়েছেন, তার স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেয়া যাবে আরও ষোল শতক। শেষ ওভারে তার ঠাণ্ডা মাথার ফিনিশিংগুলোকে কি চাইলেও ভোলা যাবে!