ট্রান্সফার ডেডলাইনে যত চমক
চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ক্লাব ফুটবলের দলবদলের সরগরম বাজার। বেশিরভাগ ক্লাবগুলোই নিজ নিজ দল প্রায় গুছিয়ে এনেছে। তারপরও বড় বড় কিছু ট্রান্সফার এর খবরাখবর বাতাসে ঘুরে বেড়াচ্ছে। গুঞ্জনমতে ভিদাল, আর্থুর, ম্যালকমকে কেনার পরও নাকি বার্সা হাত বাড়াচ্ছে ওল্ড ট্রাফোর্ডে অসুখী থাকা পল পগবার দিকে। আবার ফ্লোরেন্তিনো পেরেজও নাকি পাখির চোখ করেছেন বেলজিয়ান অধিনায়ক ইডেন হ্যাজার্ডকে। ট্রান্সফার ডেডলাইন যত ঘনিয়ে আসছে খেলোয়াড় কেনাবেঁচার গুজব বা ফিসফাস ও তত বেড়ে চলছে। তবে এর আগেও দেখা গিয়েছে যে পুরো ট্রান্সফার মৌসুমে ঝিমিয়ে থাকা কোনো দল শেষদিনে ঘরে নিয়ে এসেছে অনেক দামী বা চমক জাগানিয়া খেলোয়াড়। চলুন দেখে আসা যাক ট্রান্সফার ডেডলাইনের চমকপ্রদ সাইনিংগুলো।