Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

আলী আব্দুল্লাহ সালেহ: ইয়েমেনের সাপুড়ে

সালেহ একবার বলেছিলেন, ‘দেশ শাসন করা অনেকটা সাপের মাথায় পা দিয়ে নাচবার মত কাজ’। তা তিনি নাচছিলেনও বেশ। শিয়া-সুন্নী বিবাদ, গোত্রবিবাদ, সৌদি-ইরান বিবাদ কিংবা মিশর-সৌদি বিবাদ সালেহ সব বিবাদই দক্ষ সাপুড়ের মত সামলেছেন। কিন্তু রাজনৈতিক সাপুড়েরা সামান্য ভুলচুক করলে পরিণতি যে কি ভয়ানক হয়, সালেহ এর পতন তারই আরেকটি প্রমাণ। 

article

‘জয় বাংলা’ যখন এক রোগের নাম!

এই পৃথিবীতে জয় বাংলা নামে যে কোন রোগ থাকতে পারে তা জানা ছিলো না। এপাড় বাংলায় যে “জয় বাংলা” এক আবেগের স্লোগান ওপাড় বাংলায় তা একটি রোগের নাম? অবশ্য তাই বলে এটা ভাববার কোন সুযোগ নেই যে এর মাধ্যমে ওপাড়ে “জয় বাংলা” স্লোগানের অবমাননা করা হচ্ছে। বরং এর পিছনের ইতিহাস ঘাটলে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস উঠে আসবে ও যুদ্ধ চলাকালীন সময়ে তদানীন্তন ভারত সরকারের এদেশের শরণার্থীদের আশ্রয়ের এক অজানা গল্প ফুটে উঠে।

কি অদ্ভুত! চোখ ওঠা রোগের নাম জয় বাংলা হয় কিভাবে? সেই উত্তর খুঁজতে গিয়েই পরিচিত হই হই এক অজানা ইতিহাসের সাথে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগ মহামারির মত ছড়িয়ে পড়ে। এই রোগে মুক্তিযোদ্ধারা ভুগেছেন, ভুগেছে পাকিস্তানি সৈন্যরা। পাক বাহিনীর ভোগান্তিটা একটু বেশী ছিল, কারণ তারা এই রোগের সাথে পরিচিত ছিল না। অনাকাঙ্খিত এই মহামারি কোন কোন ক্ষেত্রে ট্যাকটিকালি গেরিলা যোদ্ধাদের কিছুটা সুবিধা এনে দিয়েছিল। মুক্তিযোদ্ধারা চোখ ওঠা রোগকে মজা করে বলতেন ‘জয় বাংলা রোগ’। এমনকি সীমান্তের ওপারে যেসব অস্থায়ী হাসপাতালে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়া হত, সেখানকার ডাক্তাররাও কনজাংটিভাইটিসকে বলতেন জয় বাংলা রোগ।

১৯৭১ সালে মহামারী আকারে এই চোখ পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়েছিলো। রোগটি পূর্ব বাংলায় চলা মুক্তিযুদ্ধের কারণে সীমান্ত পেরিয়ে চলে আসা বাঙালি শরণার্থীদের কারণেই ছড়িয়েছিলো বলে এর নাম দেয়া হয় ‘জয় বাংলা’ রোগ!

article

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের স্বস্তির জয়

কৌতিনহো ও নেইমারের গোলে কোস্টারিকাকে ২-০ গোলে হারালো ব্রাজিল, সুইসদের বিপক্ষে ড্র এর পর এই জয় স্বস্তির হাওয়া হয়ে এসেছে সেলেসাও শিবিরে।

article

বাংলাদেশের নারী ক্রিকেট: উভয় সঙ্কটের পিঠে রঙিন স্বপ্নের পাখা

নারী ক্রিকেট দলের যেখানে ঠিকমতো ম্যাচই হয় না, সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাওয়ার কথা ভাবা বাতুলতা। তার মধ্যেই এভাবে মেয়েগুলো নিজেদের ব্যক্তিগত চেষ্টায় অনুশীলন চালিয়ে যাচ্ছে।

article

প্রাণীজগতের সবাই যদি মানুষের মতো বুদ্ধিমান হতো তাহলে কী ঘটতো?

একদিন সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকাটা খুলতেই শিরোনামে দেখলেন নতুন এক আবিষ্কারের খবর, কিন্তু একি! আবিষ্কারক তো এক ডলফিন। টিভি খুলতেই চোখে পড়ল একজন মানুষ উপস্থাপকের পাশে বসে খবর পড়ছে এক হাতি…

article

বার্নিং: ৭১তম কান উৎসব কাঁপানো এক দক্ষিণ কোরিয়ান মাস্টারপিস

সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রি এমন এক স্বাবলম্বী ও স্বতন্ত্র সিনেমা নির্মাণে পটু ইন্ডাস্ট্রি যেটি নাকি সব ধরণের ঘরানার সিনেমাতে নিজেদের জাত চেনাতে ওস্তাদ।

article

End of Articles

No More Articles to Load