রোজকার সংবাদ পত্র খুললেই আমাদের চোখে নানা রঙের বিজ্ঞাপন চোখে পড়ে। প্রচারেই প্রসার এই কথাকে সামনে রেখে ব্যাপক বিজ্ঞাপন দেখা যায় মিডিয়ায়। বিভিন্ন প্রোডাক্ট এবং ব্র্যান্ডের প্রতিযোগিতা চলছে যে, কার আগে কে টিকে থাকবে। তাই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে। হোক সে বিজ্ঞাপনটি শ্রী বা বিশ্রী, পছন্দ বা অপছন্দনীয়, ভাল বা মন্দ, শিক্ষণীয় বা বর্জনীয়, প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক।
প্রথম বাংলা হরফে বিজ্ঞাপন ছাপা হয় ১৭৭৮ সালে “Calcutta Chronicle” ইংরেজি পত্রিকায়। পঞ্চানন কর্মকার প্রকাশ করেন এই বিজ্ঞাপন। বিজ্ঞাপন টি ছিলো বাংলা ব্যাকরণ বিষয়ক এক বই এর। এরপর ধীরে ধীরে বাংলায় প্রকাশিত হতে থাকে নানা পণ্যের বিজ্ঞাপন। কেমন ছিলো সেসময়কার সাদা কালো যুগের বাংলা বিজ্ঞাপন?