বিশ্বের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি: ‘নেসলে’র গড়ে ওঠা
মানব ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধশালী সময়ে আমাদের বসবাস। যেখানে আমাদের পূর্বপুরুষেরা তাদের জেগে থাকার পুরো সময়টাই কাটাতো খাদ্যের সন্ধানে, সেখানে খাবার আমাদের সামনে এখন চলে আসছে প্যাকেটজাত হয়ে- ফোনকলে বা অনলাইন অর্ডারে। হ্যাঁ, অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা, খাদ্য শিল্প এগিয়ে গেছে অনেক। কিন্তু অবাককর বিষয় হচ্ছে এই এত বড় খাদ্যের বাজার আন্তর্জাতিকভাবে আছে হাতে গোনা কয়েকটি কোম্পানির হাতে, যার মধ্যে সবচেয়ে বড় কোম্পানি নেসলে। ম্যাগি, নিডো, নেসক্যাফে, সেরেলাক, ল্যাক্টোজেন- ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য-ব্র্যান্ড ছড়িয়ে দিয়ে আমাদের দেশেও নেসলে স্থাপন করেছে প্যাকেটজাত খাদ্যের সাম্রাজ্যে সমীহ জাগানো আধিপত্য। আজ আমরা এই নেসলে কোম্পানির গল্পই শুনব।