Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

চৌসার যুদ্ধে বিজয়: বিজয়ী শের খান হলেন ‘শের শাহ’

তিনি এসেই জাহাঙ্গীর কুলি বেগের সাথে সম্পাদিত চুক্তির বরখেলাপ করে ৫০০০ সৈন্যসহ জাহাঙ্গীর কুলি বেগকে নির্মমভাবে হত্যা করার নির্দেশ দেন। শেষপর্যন্ত আফগানরাও তাদের চুক্তির মর্যাদা দিতে পারলো না!

গৌড় পুনরুদ্ধার করে শের খান আবারও তার উপাধী পরিবর্তন করলেন। তার নতুন উপাধী হলো ‘শের শাহ’। শের খান হয়ে গেলেন শের শাহ! এ নামেই পরবর্তীতে শের খান ইতিহাসের পাতায় স্থায়ী হলেন।

article

ইসরায়েলের গোপন অপারেশন: জাতিসংঘের প্রতিনিধি কাউন্ট বার্নাডোট হত্যাকাণ্ড

যুদ্ধ শুরুর পরপরই সন্ত্রাসী সংগঠন লেহি হত্যা করেছিল জাতিসংঘের বিশেষ দূত কাউন্ট বার্নাডোটকে, যিনি তুলনামূলকভাবে নিরপেক্ষ একটা শান্তি প্রস্তাব উত্থাপন করেছিলেন।

article

ব্যাটল অব চৌসা: মুঘল সাম্রাজ্যের ছন্দপতনের সূচনা

শের খান স্বয়ং যখন মৃত্যুর বার্তাসহ তার বাহিনী নিয়ে মুঘল শিবিরে আছড়ে পড়তে এগিয়ে আসছিলো, তখন মুঘল শিবির পুরোপুরে গাঢ় ঘুমে নিমগ্ন ছিলো। মুঘল যোদ্ধাদের ধারণা ছিলো মুঘল-আফগান সন্ধি সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। সুতরাং, আফগানদের দিক থেকে এখন আর কোন বিপদের আশঙ্কা নেই। কিন্তু বিপদ কাউকে বলে কয়ে আসে না।

এই ব্যাপারটা শেষ পর্যন্ত বোঝার জন্য বেশিরভাগ মুঘল যোদ্ধাই আর জীবিত ছিলেন না!

article

ফারাও ডায়েরি: কেমন ছিল প্রাচীন মিশরের চিকিৎসা ব্যবস্থা

সভ্য পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থার শুরু হয় আফ্রিকার গৌরব প্রাচীন মিশরের মাটিতে। আমরা আধুনিক যুগে ‘Medical Care’ বলতে যা বুঝি, তার গোড়াপত্তন হয়েছিলো আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৩০০ সালে।

article

শাজার-উদ-দার: ইতিহাসের আড়ালে থাকা সুলতানা

ক্লিওপেট্রা আর জেনোবিয়ার দেশ মিশরে নারীর সিংহাসনে আরোহণ কোন নতুন ঘটনা না হলেও মধ্যযুগে মুসলিম নারী হিসেবে সিংহাসনে বসার কথা ভাবাটা বেশ দুঃসাহসিক একটা ব্যাপার ছিল বলা যায়। আর এই দুঃসাহসিক কাজটি শাজার-উদ-দার করে দেখিয়েছিলেন, তিনি বিখ্যাত আইয়্যুবী বংশের পতন ঘটিয়ে মিশরে মামলুক বংশের শাসন শুরু করেন এবং মুসলিমদের রাজনৈতিক ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে আবির্ভূত হন। দিল্লীর সুলতানি আমলে সর্বপ্রথম মুসলিম নারী হিসেবে সুলতানা রাজিয়া দিল্লীর সিংহাসনে বসেন। তারপর দ্বিতীয় মুসলিম নারী হিসেবে শাজার-উদ-দার মিশরের সিংহাসনে বসেন। মধ্যযুগের মুসলিমদের ইতিহাসে ক্রুসেড একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই সময়েই শাজার-উদ-দারের আবির্ভাবহাত। কিন্তু একজন নারী শাসক হওয়ার কারনে তাকে অশেষ দুর্ভোগ পোহাতে হয় । কিন্তু তিনি মিশরের দুর্দিনে বেশ শক্তি আর বুদ্ধিমত্তার পরিচয় দেন। সপ্তম ক্রুসেডেও তিনি প্রত্যক্ষ আর পরোক্ষভাবে রেখেছিলেন অনবদ্য ভূমিকা। অথচ, ইতিহাসে তার নাম তেমনভাবে আলোচিত হয় নি। ইতিহাসের আড়ালেই চলে গেছে তার অসীম সাহসিকতার বর্ণনা।

article

ভাটির বাঘ শমসের গাজী: এক প্রজাদরদী শাসক

তার শাসনাধীন অঞ্চলে তিনি যে সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছিলেন, তা একজন শমসের গাজীকে ইতিহাসে অমর করে রেখেছে। তাই তো ‘গাজীনামা’য় শেখ মনোহরের পুঁথির লাইনের মতো বলতে হয়-

“এখানে আসিয়া কবি শেখ মনোহর ভনে

শমসের গাজী ভাটির বাঘ জানুক জনে।”

article

মানবেন্দ্রনাথ রায়: একজন বাঙালি বিপ্লবী

বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় ওরফে এম এন রায় আজকের যুগে একজন বিস্মৃতপ্রায় মানুষ হতে পারেন, কিন্তু গত শতকের দু’টি মহাযুদ্ধ আর তার আগের কিংবা পরের উত্তাল জাতীয়তাবাদ আর বিপ্লবের ভিড়ে এই নামটি কিন্তু কম কৃতিত্বের অধিকারী নয়।

article

আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে বনাম প্যারাগুয়ে: লাতিন আমেরিকার মহাযুদ্ধ

প্যারাগুয়ে, পারানা আর উরুগুয়ে নদী দ্বারা পুষ্ট লা প্লাটা অঞ্চল হচ্ছে আয়তনে দক্ষিণ আমেরিকার চারভাগের একভাগ এবং আমাজন অঞ্চলের পরেই মহাদেশটির দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। দক্ষিণ-পূর্ব বলিভিয়া, দক্ষিণ ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে আর আর্জেন্টিনার উত্তরভাগ জুড়ে বিস্তৃত অত্যন্ত উর্বর এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির উত্তেজনার অন্ত ছিল না। ১৮৬৪ সালে ব্রাজিল, আর্জেন্টিনা আর উরুগুয়ে মিলে লড়তে নেমেছিল প্যারাগুয়ের বিরুদ্ধে। লা প্লাটার বিরাট অববাহিকা অঞ্চল জুড়ে এই বিরাট যুদ্ধে প্যারাগুয়ে দেশটি সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছিল। প্রাণে বেচেঁ ছিল মোটে হাজার তিরিশেক পুরুষ।

article

১৬৮৮ সালের বিপ্লব: ইংল্যান্ডে রাজনৈতিক গণতন্ত্রের বীজ বপন

১৬৮৮-৮৯ সময়কালে ইংল্যান্ডে সংঘটিত বিপ্লবটি ‘গ্লোরিয়াস রেভ্যুলুশন’ বা মহিমান্বিত বিপ্লব, ‘১৬৮৮র বিপ্লব’ বা ‘রক্তপাতহীন বিপ্লব’ নামে পরিচিত। এই বিপ্লবের ভেতর দিয়ে ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমস তার প্রোটেস্ট্যান্ট কন্যা মেরি এবং ডাচ জামাতা উইলিয়াম অফ অরেঞ্জের দ্বারা উৎখাত হয়েছিলেন। বিপ্লবের পেছনের উদ্দেশ্যগুলো ছিল জটিল, তাতে যেমন রাজনৈতিক বিবেচনা ছিল, তেমনি ছিল ধর্মীয় বিবেচনাও। ইংল্যান্ড কীভাবে শাসিত হবে- এই ঘটনা সেটাকে চূড়ান্তভাবে বদলে দেয়, রাজতন্ত্রের ওপর সংসদকে অধিকতর ক্ষমতা প্রদান করে, এবং একটি রাজনৈতিক গণতন্ত্রের সূচনা যাতে হতে পারে তার বীজ বপন করে।

article

‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’ নাটক, সিবিএস রেডিও এবং একটি গুজব

নাটকে মঙ্গলগ্রহের অধবাসীরা পৃথিবী আক্রমণ করে এই গ্রহের মানুষদের মেরে ফেলছিল। সম্প্রচারের পর খবর পাওয়া যায় হাজারে হাজারে মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, কেউ কেউ পাহাড়ের দিকে রওনা দিয়েছে, কেউ ভয়ে মারা গেছে, কেউবা করেছে আত্মহত্যা।

article

End of Articles

No More Articles to Load